ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৬ ০১:০৬ অপরাহ্ণ   |   ১৬ বার পঠিত
ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র

ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনের একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। এ হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে।

 

এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৭০ শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনার সুষ্ঠু তদন্তের ক্রমবর্ধমান দাবির মধ্যেই খোমেইনে নতুন হামলার এ ঘটনা ঘটল।