গোপালগঞ্জে পিবিআইয়ের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ এপ্রিল ২০২৬ ১১:০৮ পূর্বাহ্ণ   |   ২৯৭ বার পঠিত
গোপালগঞ্জে পিবিআইয়ের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:


গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা ও ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে আয়োজিত এ সভায় অফিসার ও ফোর্সের সার্বিক সমস্যা, পেশাগত দায়িত্ব এবং কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া চলমান মামলার অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন এবং অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার ওপর জোর দেন।

সভায় সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী কয়েকজন কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়। শেষে উপস্থিত সদস্যদের নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।