নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ১০:২২ পূর্বাহ্ণ   |   ৮৩৩ বার পঠিত
নারায়ণগঞ্জে টিস্যুর গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

ঢাকা প্রেস
জিহাদ হোসেন, বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):


 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর এলাকায় একটি টিস্যু পেপারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
 

জানা গেছে, ফ্রেশ টিস্যু পেপারের গুদামে আগুন লাগে। প্রথমে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতি মোকাবিলায় আরও ৪টি ইউনিট যোগ দেওয়া হয়।
 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
 

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।