ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৬ ০৫:১৪ অপরাহ্ণ   |   ২২৭ বার পঠিত
ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমানের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আয়োজিত একটি কর্মশালায় অংশ নিতে সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে অবস্থানকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।
 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ আত্মীয়-স্বজন, অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
 

অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শোকবার্তায় উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অধ্যাপক আতাউর রহমানের অবদান ছিল অনন্য। বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন সংকট মোকাবিলায়ও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
 

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।