মুরাদনগরে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:৫৭ অপরাহ্ণ   |   ৬৭ বার পঠিত
মুরাদনগরে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

তফছির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:

 

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল হাসান (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
 

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর এলাকায় কৃষ্ণপুর-টু-পান্তি সড়কে মোসলেম মিয়ার স’মিলের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামরুল হাসান পাহাড়পুর গ্রামের উত্তরপাড়ার আবুল কালামের ছেলে।
 

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। এ সময় কামরুল হাসানকে আটক করে তার কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 

মুরাদনগর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
 

তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে মুরাদনগর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।