রাতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০০ অপরাহ্ণ   |   ৬৫৩ বার পঠিত
রাতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

ঢাকা প্রেস নিউজ


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য রাতের বেলা সিঙ্গাপুর যাচ্ছেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

 

রোববার (১ সেপ্টেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবেন মির্জা ফখরুল। শায়রুল কবির খান আরও জানান, সিঙ্গাপুরের একটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের সিডিউল নেওয়া ছিল বিএনপি মহাসচিব এবং তার সহধর্মিণী রাহাত আরা বেগমের। মহাসচিবের সহধর্মিণী ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছে গেছেন। মূলত, ২৮ আগস্ট তারিখে তার সিঙ্গাপুর যাওয়ার কথা ছিল, কিন্তু দেশে বন্যা পরিস্থিতি এবং দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কারণে এই তারিখ পরিবর্তন করা হয়েছে।
 

মার্চ মাসে কারাগার থেকে মুক্তির পর মির্জা ফখরুল এবং তার সহধর্মিণী চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। ২০১৫ সালে তার ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে, তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছিলেন। এরপর থেকে প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর যেতে হয়।