ধানমন্ডিতে ভবনে আগুন: আহত তিন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ আগu ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ   |   ৬১৯ বার পঠিত
ধানমন্ডিতে ভবনে আগুন: আহত তিন

ঢাকা প্রেস নিউজ


রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের ১২ তলা বিশিষ্ট একটি ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
 

এই ঘটনায় তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
 

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, আগুন লাগার কারণ এখনও নিশ্চিত করা যায়নি। তবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়েছে।
 

বিস্তারিত জানতে ঢাকা প্রসের সাথে থাকুন...