কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ   |   ৪৯ বার পঠিত
কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন

পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংসদ ভবনে আনুষ্ঠানিকভাবে অধিবেশন শুরু হয়।

 

অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংসদের কার্যক্রম পরিচালনার প্রক্রিয়া শুরু হয়। অধিবেশনে উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ নবনির্বাচিত সংসদ সদস্যরা।

 

ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অধিবেশনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, বিভিন্ন অধ্যাদেশ উত্থাপন এবং সংসদের কার্যক্রম নির্ধারণসহ গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

 

তাছাড়া, প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা প্রায় ১৩০টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করার পরিকল্পনা রয়েছে। এসব অধ্যাদেশের ভবিষ্যৎ নির্ধারণে সংসদে আলোচনা হবে।