নিজস্ব প্রতিবেদক | ঢাকা প্রেস
রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার ধারাবাহিক এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে সুনির্দিষ্ট অভিযোগে মোট ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। এর মধ্যে ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের পরিসংখ্যান নিম্নরূপ:
মিরপুর বিভাগ: ১৫২ জন
তেজগাঁও বিভাগ: ৯৫ জন
ওয়ারী বিভাগ: ৮০ জন
মতিঝিল বিভাগ: ৬৬ জন
লালবাগ বিভাগ: ৫৩ জন
উত্তরা বিভাগ: ৩৩ জন
গুলশান বিভাগ: ৩০ জন
রমনা বিভাগ: ২৩ জন
গোয়েন্দা বিভাগ (ডিবি): ২ জন
উদ্ধারকৃত আলামত:
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের তল্লাশি করে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে— ১ কেজি গাঁজা, ১ হাজার ৫০৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল ফোন, ৪টি ধারালো চাকু এবং অপহরণের শিকার ১ জন ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপরাধমূলক কর্মকাণ্ড দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।