মালয়েশিয়ার সম্মানসূচক ডক্টরেট পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ আগu ২০২৫ ০২:১৭ অপরাহ্ণ   |   ৩২৫ বার পঠিত
মালয়েশিয়ার সম্মানসূচক ডক্টরেট পেলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস




মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া’ (ইউকেএম) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে।
 

বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ড. ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে স্মারক বক্তৃতা দেন।
 

সমাবর্তনের পর তিনি ইউকেএমের চ্যান্সেলর ও নেগেরি সেম্বিলান প্রদেশের শাসক তুয়াংকু মুহরিজ ইবনি আলমারহুম তুয়াংকু মুনাওয়িরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
 

ড. ইউনূস বর্তমানে মালয়েশিয়ায় তিন দিনের সরকারি সফরে রয়েছেন। সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুরে পৌঁছান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি এ সফর করছেন। সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও একাধিক উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন।