১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ: ইসি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মে ২০২৪ ০৭:৫১ অপরাহ্ণ   |   ৭৬১ বার পঠিত
১৩৯ উপজেলায় ভোট পড়েছে ৩৬ শতাংশ: ইসি

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর জানিয়েছেন, প্রথম ধাপের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে।


ঢাকা প্রেসঃ-

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আলমগীর বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ। এর আগে গতকাল বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।