বড়াইগ্রামে তারুন্যের উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৪৭ অপরাহ্ণ   |   ৪৭৬ বার পঠিত
বড়াইগ্রামে তারুন্যের উৎসব উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-

 
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে বুধবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ৩৬ জন তরুণ-তরুণীকে সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক প্রদান করা হয়। 


 



উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক মো. ইমান আলী খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক, বড়াইগ্রাম স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুর রহমান, ছাত্র প্রতিনিধি মো.মাহাবুব আলী সরকার প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ৩৬ জন তরুণ-তরুণীর হাতে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ হিসেবে ১৫ লক্ষ ৮৫ হাজার টাকার চেক প্রদান করেন ।