সালথায় চাঁদার টাকা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৮ মার্চ ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ   |   ৪৬৭ বার পঠিত
সালথায় চাঁদার টাকা না দেওয়ায় সাবেক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ফরিদপুর প্রতিনিধি:-

 

ফরিদপুরের সালথায় চাঁদা না দেওয়ার জেরে মো. গোলাম মোস্তফা (৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামে। আহত মোস্তফার স্ত্রী মোসা. মঞ্জু বেগম সোমবার বিকেলে সালথা থানায় এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
 

মামলার বাদী মঞ্জু বেগম জানান, প্রতিপক্ষ রহমান মিয়া ও হুমায়ন মিয়াসহ তাদের সহযোগীরা তার স্বামী গোলাম মোস্তফার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার সকালে বাড়ির পাশে ফসলি জমিতে কাজ করার সময় তারা অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোস্তফাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে মুকসুদপুর হাসপাতালে ভর্তি করেন।
 

অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।