পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩:৫০ অপরাহ্ণ   |   ১০৬৯ বার পঠিত
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক

ঢাকা প্রেস নিউজ
 

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্যটি নিশ্চিত করেছে।
 

ডি-৮ (ডেভেলপিং এইট) অর্থনৈতিক সহযোগিতা সংস্থার ২০২৪ সালের শীর্ষ সম্মেলন বর্তমানে মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে অংশগ্রহণের জন্য ১৮ ডিসেম্বর মিশর যান ড. মুহাম্মদ ইউনূস, যাকে বাংলাদেশ সরকার আমন্ত্রণ জানিয়েছে।