কুড়িগ্রামের ধরলা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:২৮ অপরাহ্ণ   |   ৩৯৪ বার পঠিত
কুড়িগ্রামের ধরলা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার 

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ধরলা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করে নৌ পুলিশের একটি দল। এর আগে মরদেহটি দেখতে পান স্থানীয় মানুষজন।
 

স্থানীয়রা জানান, আনুমানিক ৪০ বছর বয়সী এক যুবকের মরদেহ ধরলা নদীতে ভাসতে দেখেন। পরে পুলিশকে খবর দেন তারা। তাদের ধারণা মরদেহটি উজান থেকে ভাসতে ভাসতে এসেছে। 
 

কুড়িগ্রাম নৌ পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগের মরদেহটি। এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।