শিবালয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৪ ০১:৪১ অপরাহ্ণ   |   ৫৭৮ বার পঠিত
শিবালয়ে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ):-

 

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নুরজাহান বেগম (৩২) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার বোয়ালিপাড়া চকের একটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন।
 

নিহত নুরজাহান বেগম শিবালয় ইউনিয়নের বাসিন্দা ইখলাস শেখের (৪০) স্ত্রী। স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে ইখলাস শেখের সঙ্গে তার বিয়ে হয়। ইখলাস পেশায় একজন গাছ ব্যবসায়ী। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে।
 

ওসি আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।