মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ মার্চ ২০২৬ ০২:৫৯ অপরাহ্ণ   |   ৫১ বার পঠিত
মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
 

সোমবার (৯ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
 

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাদের চারটি ইউনিট। আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহত হয়েছে কি না—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।