ফের তেহরান ও ইসফাহানে ‘ব্যাপক আকারে’ ইসরায়েলের হামলা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৭ মার্চ ২০২৬ ০৪:১৪ অপরাহ্ণ   |   ৯ বার পঠিত
ফের তেহরান ও ইসফাহানে ‘ব্যাপক আকারে’ ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরান এবং ইসফাহানে আবারও ‘ব্যাপক আকারে’ হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

 

শনিবারের (৭ মার্চ) এ হামলার বিষয়ে আইডিএফ তাদের টেলিগ্রাম চ্যানেলে এই প্রথম আনুষ্ঠানিক ঘোষণা দিল। খবর বিবিসির।

 

আইডিএফ বলেছে, তারা তেহরান ও ইসফাহানে ইরানের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ‘ব্যাপক আকারে’ নতুন দফা বিমান হামলা শুরু করেছে।