মুরাদনগরে শীতার্তদের পাশে গভীর রাতে ইউএনও

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৪ জানুয়ারি ২০২৫ ০২:৩০ অপরাহ্ণ   |   ৫৭৯ বার পঠিত
মুরাদনগরে শীতার্তদের পাশে গভীর রাতে ইউএনও

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা ও বাসস্ট্যান্ডে রাতের গভীরে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবদুর রহমান।
 



গত বুধবার ও বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুরাদনগর সদর, কোম্পানীগঞ্জ বাসস্ট্যান্ড, বাঙ্গারা বাজারসহ বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। কনকনে শীতের রাতে ইউএনও'র হাতে শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল, দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

 



ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, "মুরাদনগর উপজেলার মানুষ প্রচণ্ড শীতে কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেই লক্ষ্যেই শীতবস্ত্র বিতরণ করছি। এভাবেই শীতার্তদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।"
 

কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খাঁন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।