ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৯:০০ অপরাহ্ণ   |   ৫৬ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

ঢাকা প্রেস

 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন।
 

অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগর এলাকাসহ জাতীয় সংসদ ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
 

ডিএমপি জানায়, বুধবার রাত ১২টা থেকে সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল এবং অস্ত্র বা বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে। ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে।