লক্ষ্মীপুরে গৃহবধূ খুন, স্বামী আহত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ অক্টোবর ২০২৪ ০২:৫১ অপরাহ্ণ   |   ৩৮৩ বার পঠিত
লক্ষ্মীপুরে গৃহবধূ খুন, স্বামী আহত

ঢাকা প্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নে দুর্বৃত্তের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছেন এবং তার স্বামী গুরুতর আহত হয়েছেন।
 

মঙ্গলবার রাতে ঝাউডগি গ্রামের নুর মোহাম্মদ ডাক্তার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত জেসমিন আক্তার (৩৫) এবং আহত হারুনুর রশিদ। হারুন একজন ইটভাটা শ্রমিক।
 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হারুনের গরু অসুস্থ হওয়ায় তিনি বাড়ির বাইরে বের হলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এই সময় চিৎকার শুনে জেসমিন দৌড়ে এলে হামলাকারীরা তাকেও কুপিয়ে হত্যা করে।
 

স্থানীয়রা ধারণা করছেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হারুনের ছোট ভাই হিরন এই হামলা চালিয়ে থাকতে পারে। হিরনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
 

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ ঘটনাটি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।