ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের রিমান্ড ও জামিন নামঞ্জুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ অক্টোবর ২০২৪ ০৮:৪৬ অপরাহ্ণ   |   ৮৮৫ বার পঠিত
ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনের রিমান্ড ও জামিন নামঞ্জুর

ঢাকা প্রেস
ঠাকুরগাঁও প্রতিনিধি:-


 

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনকে হত্যা মামলায় গ্রেপ্তারের পর আদালত তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন।
 

আদালতের এই সিদ্ধান্তের পর আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সমর্থকরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিএনপি সমর্থকরা তাদের ধাওয়া করে। একজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এছাড়া, সাবেক এমপি সুজনকে আদালত থেকে বের করে প্রিজন ভ্যানে তোলার সময় উত্তেজিত জনতা ডিম নিক্ষেপ করে।
 

বিশৃঙ্খলা এড়াতে আদালত চত্বরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হলেও পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকে।
 

আসামি পক্ষের আইনজীবী সোহরাব হোসেন জানান, আদালত ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড ও জামিন না মঞ্জুর করে সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।