শপথ নিলেন এনসিপির ৬ সংসদ সদস্য

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৯ অপরাহ্ণ   |   ১২৪ বার পঠিত
শপথ নিলেন এনসিপির ৬ সংসদ সদস্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে বিজয়ী ছয়জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে তারা সংবিধান সংস্কার কমিশন–এর শপথও নেন।
 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২২ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা। নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন
 

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্রভাবে বিজয়ী প্রার্থীরা শপথ গ্রহণ করেন। তবে সংবিধান সংস্কার কমিশনের শপথে বিএনপি অংশ নেয়নি।