১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৬ ০৬:০৯ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার

বাংলাদেশ পুলিশের অপারেশনাল সক্ষমতা বাড়াতে ২১২টি ডাবল কেবিন পিকআপ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রকল্পে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮২ কোটি ৩২ লাখ টাকা।

 

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরাসরি ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণ করে যানবাহনগুলো সংগ্রহ করা হবে। অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১৮২ কোটি ৩২ লাখ টাকার চুক্তির আওতায় এসব পিকআপ সরবরাহ করবে।

 

সরকারি সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, টহল কার্যক্রম জোরদার, অপরাধ দমন এবং জরুরি অভিযানে পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে এসব যানবাহন কেনা হচ্ছে।

 

সংশ্লিষ্টদের মতে, নতুন পিকআপ সংযোজনের ফলে মাঠপর্যায়ে পুলিশের চলাচল সহজ হবে এবং অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।