শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: প্রধান অতিথি প্রবাসী কল্যাণ মন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৪ ০৭:১১ অপরাহ্ণ   |   ১২০৭ বার পঠিত
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: প্রধান অতিথি  প্রবাসী কল্যাণ মন্ত্রী

ঢাকা প্রেস নিউজ


শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

 


শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র কার্যনির্বাহী সদস্য সাজিদ উদ্দিন কামরানের সভাপতিত্বে ও সহকারী কোষাধ্যক্ষ শাহ্ তফজ্জুল হকের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি নেছার আহমদ।
 


মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিজবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি সৈয়দ নজরুল বখতসহ জেলা উপজেলা আওয়ামী লীগ ও ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ।