রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
রাষ্ট্রপতিকে অভিশংসনসহ ৩ দাবিতে সংসদের সামনে অবস্থান কর্মসূচি

গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসন ও জুলাই গণহত্যার বিচারের দাবিতে অবস্থান কর্মসূচিতে পালন করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাসহ আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। 

 

বৃহস্পতিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে 'জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার'-এর ব্যানারে এর আয়োজন করা হয়। 

 

কর্মসূচিতে উপস্থিত আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন প্রমুখ।