মো. আলমগীর হোসাইন হৃদয়, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের দিগপাইত বণিক সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দিগপাইত কেন্দ্রীয় জামে মসজিদের দ্বিতীয় তলায় ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনের। তবে বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন ১৪নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহাম্মেদ ফরিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪নং দিগপাইত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জামাল মন্ডল, শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন মুন্সী এবং ৮নং মহাদান ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কমল মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিগপাইত বণিক সমিতির সভাপতি আশরাফ মুন্সী। এ সময় সমিতির সিনিয়র সহ-সভাপতি এস.এম. জুয়েল রানা, সাধারণ সম্পাদক আশরাফ হোসেন ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমানুল্লাহ, সহ-সম্পাদক মো. আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. বাবলু মুন্সী (বাবু) উপস্থিত ছিলেন।
এছাড়াও সমিতির কোষাধ্যক্ষ মো. শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক নূর মোহাম্মদ লিটন, সহ-প্রচার সম্পাদক মো. শাকিল খান, দপ্তর সম্পাদক মো. আশকর আলী, বাণিজ্য সম্পাদক মো. তারেক হাসান, ক্রীড়া সম্পাদক মো. সেলিম আহমেদ এবং ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী খান অকুলসহ কার্যকরী সদস্য মোহাম্মদ ইউনুস, মো. আখতারুজ্জামান সোহেল, মোহাম্মদ আনিছুর রহমান আনিছ ও সাইদুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একসঙ্গে ইফতার গ্রহণ করেন।