কাপ্তাই বাঁধের ১৬টি গেট রাতে খুলে দেওয়া হবে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ আগu ২০২৪ ০৪:৪৬ অপরাহ্ণ   |   ৭১৮ বার পঠিত
কাপ্তাই বাঁধের ১৬টি গেট রাতে খুলে দেওয়া হবে

ঢাকা প্রেস নিউজ

কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ে গেট শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় খুলে দেওয়া হবে।

 

বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, কাপ্তাই লেকে পানি ১০৮ ফুট এমএসএল পর্যন্ত উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার দুপুরের পর পানি ১০৭ দশমিক ৬৩ ফুট পর্যন্ত উঠে গিয়েছে এবং সন্ধ্যার মধ্যে ১০৮ ফুটে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় ১৬টি গেটের প্রত্যেকটি ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।