গাইবান্ধায় বালু মহল পুনঃবহালের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩১ ডিসেম্বর ২০২৪ ০৩:৫৩ অপরাহ্ণ   |   ৫২০ বার পঠিত
গাইবান্ধায় বালু মহল পুনঃবহালের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন গাইবান্ধা প্রতিনিধিঃ-

 

গাইবান্ধার কামার জানিতে বালু মহল পুনঃবহালের দাবিতে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
 

 

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকালে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম হোসেনের হাতে স্মারকলিপি প্রদান করেন 
কামারজানীর এলাকার বাসিন্দারা।

 

স্মারকলিপি প্রদান শেষে এলাকাবাসীর পক্ষে রানা মিয়া সাংবাদিকদের জানান গাইবান্ধায় বালু মহল খুবই জরুরি। বালু মহল না থাকায় কারনে একদিকে যেমন এলাকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে অন্যদিকে অবৈধ বালু উত্তোলন বেড়ে গেছে।এলাকার উন্নয়নের স্বার্থে বালু মহল খুবই জরুরি। 
 

উল্লেখ্য একটি কুচক্রী মহল সরকারি জমি দখল করে বালু উত্তোলন ও সরকারি বালু মহল বন্ধের দাবিতে বিভিন্ন প্রভাকান্ড চালিয়ে বালু মহল বন্ধের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।