পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টে বড়লিয়ার জয়

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জুন ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ   |   ৩৬ বার পঠিত
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টে বড়লিয়ার জয়

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্রগ্রাম



দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের খলিল মীর কলেজ ভেন্যুর দ্বিতীয় খেলায় বড়লিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ ৩-১ গোলের ব্যবধানে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে।

 

খেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবদুল মান্নান তালুকদার। উদ্বোধক ছিলেন বড়লিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. হাবিব উল্লাহ।
 

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. জাকারিয়া।
 

এ ছাড়া ইকবাল সিকদার সুমন, ক্যাপ্টেন আবু তৈয়ব, সাজ্জাদ হোসেন রুবেল, মো. শাহ আলমসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবদুল মান্নান তালুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। তিনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।