গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১০ জুন ২০২৬ ০২:০৫ অপরাহ্ণ   |   ৪১ বার পঠিত
গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ সদর উপজেলায় গাছে ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৬) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

ঙ্গলবার বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকার তাসনুভা ফিলিং স্টেশনের একটি আমগাছে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ফয়সাল ওই এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি ওই ফিলিং স্টেশনের একজন কর্মচারী ছিলেন।

 

তাসনুভা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী তানজিলুর ফারগানি খান বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতে ফিলিং স্টেশনের একটি আমগাছে পতাকা টানাতে ওঠেন ফয়সাল।

 

এ সময় অসাবধানতাবশত গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বর্তমানে নিহতের মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় ও নিহতের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।