শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১১ মার্চ ২০২৬ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
শেরপুরে স্বাধীনতা দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

শেরপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ বুধবার দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগার হল রুমে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় পৃথক তিনটি গ্রুপে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

 

পরবর্তীতে নির্দিষ্ট সময়ে প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার করা হবে।