চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৫ ১২:১৫ অপরাহ্ণ   |   ২৭১ বার পঠিত
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিকেলে বিএনপির সংবাদ সম্মেলন

চলমান রাজনৈতিক পরিস্থিতি ঘিরে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বিএনপি।
 

রোববার (২ নভেম্বর) দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সোমবার (৩ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
 

এর আগে, দুপুর সাড়ে ১২টায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম—জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।