স্বপ্ননগর বিদ্যানিকেতনে সেন্ট্রো টেক্সের স্কুল বাস উপহার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ জুন ২০২৬ ০১:৩৭ অপরাহ্ণ   |   ৫২ বার পঠিত
স্বপ্ননগর বিদ্যানিকেতনে সেন্ট্রো টেক্সের স্কুল বাস উপহার

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া চা-বাগান এলাকায় অবস্থিত স্বপ্ননগর বিদ্যানিকেতনের শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত সুবিধার জন্য একটি স্কুল বাস উপহার দিয়েছে সেন্ট্রো টেক্স লিমিটেড। ‘যাই যতদূর, ততোদূর জানি’ প্রতিপাদ্যে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বাসটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
 

অনুষ্ঠানে শিক্ষার্থীরা থিমভিত্তিক গান ও আবৃত্তি পরিবেশন করে। পরে অতিথিরা ফিতা কেটে স্কুল বাসটির উদ্বোধন করেন।
 

এ সময় বক্তব্য দেন শিশুনিবাস ‘উপলব্ধি’র চেয়ারম্যান এম. সাইফুল ইসলাম, পরিচালক ইজাবুর রহমান, সেন্ট্রো টেক্স লিমিটেডের প্রতিনিধি মো. খালিদ, রোপ-৪-এর প্রধান মহিউদ্দিন মাহী এবং স্বপ্ননগর বিদ্যানিকেতনের পরিচালনা কমিটির সদস্য নাসিমা সিরাজী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ধ্রুবজ্যোতি হোড়।
 

বক্তারা বলেন, স্বপ্ননগর বিদ্যানিকেতন একটি আলোকবর্তিকার মতো শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে নিরন্তর সহযোগিতা প্রদান করছেন।
 

তারা আরও বলেন, সেন্ট্রো টেক্স লিমিটেডের এ উপহার শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে। এজন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সেন্ট্রো টেক্স লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।