পটিয়ায় আমির ভান্ডার সংসদের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ জুন ২০২৬ ০২:১৫ অপরাহ্ণ   |   ৪৩ বার পঠিত
পটিয়ায় আমির ভান্ডার সংসদের নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:


 

চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার সংসদের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর দরবার শরীফের শাহী ময়দানে আয়োজিত এ অনুষ্ঠানে ২২ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী সহ-সভাপতি শাহসূফি সৈয়দ সিরাজুল মোস্তফা শাহ আমিরী।
 

নবনির্বাচিত কমিটির সভাপতি শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরী এবং সাধারণ সম্পাদক শাহসূফি সৈয়দ আমির হোসাইন শাহ আমিরীর নেতৃত্বে কমিটির সদস্যরা শপথ গ্রহণ করেন।
 

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন শাহসূফি সৈয়দ মামুন রশিদ শাহ আমিরী। বক্তব্য দেন শাহসূফি সৈয়দ করিমুল মোস্তফা শাহ আমিরী ও শাহজাদা আরিফুজ্জামান আমিরী। বক্তারা দরবার শরীফের সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া শাহাদাতে কারবালা মাহফিল কমিটির উদ্যোগে মাজার শরীফে গিলাফ অর্পণ করা হয়।
 

নবনির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরী, শাহসূফি সৈয়দ মেহেরাজুল আলম শাহ আমিরী ও শাহসূফি সৈয়দ সায়েম উল্লাহ আমিরী; সহ-সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ নাঈমুল মোস্তফা শাহ আমিরী ও শাহজাদা সৈয়দ নুরুল হুদা শাহ আমিরী; অর্থ সম্পাদক শাহজাদা সৈয়দ মহি উদ্দিন শাহ আমিরী; সহ-অর্থ সম্পাদক শাহজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ শাহ আমিরী ও শাহজাদা সৈয়দ ফানা ফিল্লাহ শাহ আমিরী; সাংগঠনিক সম্পাদক শাহজাদা সৈয়দ মোজাম্মেল হক শাহ আমিরী; সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহজাদা সৈয়দ আসরারা-ই আমিরী; ধর্ম ও ফতোয়া বিষয়ক সম্পাদক শাহজাদা সৈয়দ আমির উদ্দিন শাহ আমিরী; প্রচার ও গণসংযোগ সম্পাদক শাহজাদা সৈয়দ মুনতাসির আলম শাহ আমিরী; সহ-প্রচার ও গণসংযোগ সম্পাদক শাহজাদা সৈয়দ আসাদুজ্জামান শাহ আমিরী; তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দ আসাদুজ্জামান শাহ আমিরী তানিম; সমাজকল্যাণ সম্পাদক শাহজাদা সৈয়দ আশরাফুজ্জামান শাহ আমিরী; দপ্তর সম্পাদক সৈয়দ আহসানুল হক শাহ আমিরী; আপ্যায়ন সম্পাদক শাহজাদা সৈয়দ মোতাহেরুল হক শাহ আমিরী (আরমান) এবং কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহজাদা সৈয়দ মাহবুব রশীদ শাহ আমিরী, সৈয়দ কামাল হোসাইন শাহ আমিরী ও শাহজাদা সৈয়দ মঈনুদ্দিন শাহ আমিরী।
 

নবনির্বাচিত এই কমিটি ২০২৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী দিনের কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন।