উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের দেখতে জাতীয় বার্ন ইউনিটে আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জুলাই ২০২৫ ০৭:৪১ অপরাহ্ণ   |   ২৭১ বার পঠিত
উত্তরায় বিমান বিধ্বস্তে আহতদের দেখতে জাতীয় বার্ন ইউনিটে আমীরে জামায়াত ও সেক্রেটারি জেনারেল

আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


 




রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনা ঘটে। আহতদের দেখতে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আমীরে জামায়াত আহতদের খোঁজখবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিতে চিকিৎসকদের সাথে পরামর্শ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো: নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।