গাইবান্ধায় সাংবা‌দিক রায়হান মোস্তফা কামাল সুমন ও শিক্ষানবীশ আইনজীব‌ী রায়হান ফরহাদ লিখনের জামিন না মন্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০৬:৪৯ অপরাহ্ণ   |   ১৫১২ বার পঠিত
গাইবান্ধায় সাংবা‌দিক রায়হান মোস্তফা কামাল সুমন ও শিক্ষানবীশ আইনজীব‌ী রায়হান ফরহাদ লিখনের জামিন না মন্জুর করে কারাগারে প্রেরন করেছে আদালত

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাংবা‌দিক রায়হান মোস্তফা কামাল সুমন ও শিক্ষানবীশ আইনজীব‌ী রায়হান ফরহাদ লিখনের জামিন না মন্জুর করে  কারাগারে প্রেরন করেছে আদালত।
 

২১ জানুয়ারি মঙ্গলবার  গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির  হয়ে জামিন প্রার্থনা করিলে আদালত সাংবা‌দিক রায়হান মোস্তফা কামাল সুমন ও শিক্ষানবীশ আইনজীব‌ী রায়হান ফরহাদ লিখনের জামিন না মন্জুর করে তাদের জেল হাজতে প্রেরন করেন।
 

এরআগে ১৪ নভেম্বর রাতে গোবিন্দগঞ্জ থানায় ২০১৪ সালের একটি ঘটনায়  সাংবাদিক রায়হান মোস্তফা কামাল সুমনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পৌর এলাকার শিল্পপাড়া বর্ধনকুঠি মহল্লার নুরন নবী প্রধানের ছেলে তায়ারাত তানভীর প্রধান।
 

সাংবা‌দিক রায়হান মোস্তফা কামাল সুমন গোবিন্দগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক গোপি খবর অনলাইন পোর্টাল এর প্রকাশক ও সম্পাদক। 
 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম দুই সাংবাদিক সহ ১১ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ঘটনায় মামলা নেওয়ার সত্যতা স্বীকার করেন।