মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন, নারী-শিশুসহ ৮ জন আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ জুন ২০২৫ ০৩:০৯ অপরাহ্ণ   |   ৩১৭ বার পঠিত
মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশইন, নারী-শিশুসহ ৮ জন আটক

মেহেরপুর প্রতিনিধি:-

 

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৮ বাংলাদেশিকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রংমহল সীমান্তের ১৩৭ নম্বর প্রধান পিলার দিয়ে পুশইনের ঘটনাটি ঘটে।
 

রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবুল বাশার জানান, সীমান্তে টহলের সময় বিএসএফের পুশইনকৃত ৮ জনকে আটক করে বিজিবি। পরে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়।
 

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল বলেন, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 

প্রসঙ্গত, গত দেড় মাসে একই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ মোট ৭৯ জন বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে অনেকেই বর্তমানে মেহেরপুর জেলা কারাগারে রয়েছেন।