চট্টগ্রামে যুবকের মৃত্যু: আত্মহত্যার সন্দেহ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০৩:৫৫ অপরাহ্ণ   |   ৮০৯ বার পঠিত
চট্টগ্রামে যুবকের মৃত্যু: আত্মহত্যার সন্দেহ

ঢাকা প্রেস
খুলশী (চট্টগ্রাম) প্রতিনিধি:-


চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকার টেকনিক্যাল মোড়ে রোববার ভোরে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, নিহত যুবক একটি চলন্ত কাভার্ডভ্যানের সামনে ঝাঁপিয়ে পড়েন।

 

নিহত সাদমান ছামিদুর রহমান (১৭) নগরীর শোলকবহর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলে পাওয়া ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ করছে।
 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাতে টেকনিক্যাল মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায়, যুবকটি চলন্ত গাড়ির সামনে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। গাড়িটি তাকে টেনে কিছু দূর নিয়ে যায়।
​​​​​​​

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।