ড. ইউনূস আমন্ত্রিত বিশ্ব সরকার সম্মেলনে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৮:১৫ অপরাহ্ণ   |   ৩০৯ বার পঠিত
ড. ইউনূস আমন্ত্রিত বিশ্ব সরকার সম্মেলনে

ঢাকা প্রেস নিউজ
 

আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিতব্য বিশ্ব সরকার সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে আমিরাতের সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লাতিফা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তাকে এ আমন্ত্রণ জানান।
 

বিশ্ব সরকার সম্মেলনটি এ বছর ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বৈঠকে উভয় পক্ষই বিশ্ব নেতৃত্বে তরুণদের ভূমিকা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় ড. ইউনূসকে পরামর্শ দেওয়া হয় তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের তিন তরুণ উপদেষ্টাকে নিয়ে যাওয়ার, যাতে তারা শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের নেতৃত্বদান প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারেন।
 

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে ড. ইউনূস স্থানীয় সময় মঙ্গলবার সকাল ১০টায় সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে স্বাগত জানান জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আরিফুর রহমান। সম্মেলন শেষে ২৫ জানুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।