আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধী নেতা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৬ ০৪:১৮ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধী নেতা

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে বিরোধী দলের নেতা জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। 

 

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তিনি এ কথা বলেন।

 

এসময় স্পিকারের কাছে তিনি আশা প্রকাশ করেন, সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। বিরোধী দলের নেতা স্পিকারের কাছে সুবিচার পাবেন বলে প্রত্যাশা জানান। 

 

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন।