দেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ মার্চ ২০২৫ ০৪:৩৪ অপরাহ্ণ   |   ৫০৮ বার পঠিত
দেশে সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে গাইবান্ধায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি:-


দেশব্যাপী সকল ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে শহরের কাচারী বাজার এলাকায় এক সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে বক্তব্য দেন জেলা সভাপতি শাহাজ উদ্দিন রিয়াদ, সহ সভাপতি সায়েম আহমাদ, সাধারণ সমপাদক আলী আজম মাহমুদ, প্রশিক্ষণ সমপাদক বেলাল হোসেন, দাওয়াহ সমপাদক নাহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সমপাদক আবু সাঈদ প্রমুখ। 

বক্তারা সারাদেশে ধর্ষণের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জন্য দায়ী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান বক্তারা।