সুন্দরবনে অবৈধ মাছ শিকারে আটক ৮ জেলে

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৫:০১ অপরাহ্ণ   |   ৩৩৫ বার পঠিত
সুন্দরবনে অবৈধ মাছ শিকারে আটক ৮ জেলে

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী অভয়ারণ্যে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের সময় আট জেলেকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় চারটি দা, দুটি বৈঠা ও দুটি ককসিটে রাখা প্রায় ৩০ কেজি সাদা মাছ জব্দ করা হয়।
 

আটক জেলেরা হলেন—শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামের আব্দুস সবুর (৩৬), আব্দুল আলিম (৪৫), বুলবুল গাজী (৩৪), মতিউর রহমান (২৪), মহিবুল্লাহ (২৭), আফজাল মোল্যা (২৫); জয়াখালী গ্রামের নুরুজ্জামান গাজী (৩৯) এবং সাহেবখালী গ্রামের আনোয়ারুল মোড়ল (৪১)।
 

সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, নিষেধাজ্ঞা অমান্য করে দুই দিন আগে এ জেলেরা সুন্দরবনে প্রবেশ করে মাছ শিকার শুরু করেন। বন আইনের আওতায় মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।