মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যৌথসভা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ   |   ৩৬৭ বার পঠিত
মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যৌথসভা

ঢাকা মহানগর দক্ষিণ-উত্তর ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের যৌথসভা মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হবে।


রবিবার (২৮ জুলাই) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।